বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পৃর্ব বিরোধের জের ধরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রশিদ আলী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা দক্ষিণ মাঝপাড়া গ্রামের দিলদার আলীর পুত্র।
জানা গেছে, রশিদ আলী ও তার চাচা ছাদিক আলীর মধ্যে বেশ কিছুদিন ধরে ভুমি ও বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ নিয়ে বিরুধ চলে আসছে। এ নিয়ে অনেকবার শালিশ বৈঠকও হয়েছে। কিন্তু বিরুধ নিস্পত্তি হয়নি।
সেই আলোকে (১৪ আগস্ট) সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিহতের চাচা ছাদিক আলীর পুত্র জয়রাজ ও তার দুই মেয়ে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়েন। এরই জেরে ছাদিক আলীর স্ত্রী লিলা বেগম ও ছেলে জয়রাজদের মধ্যে রাশিদ আলীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রাশিদ আলী রাগাম্ভিত হয়ে এ বাড়িতে আর থাকবেনা বলে তার বসত ঘরের দরজা-জানালা ও টিনের বেড়া ভাঙ্গা শুরু করেন।
এর মধ্যে হঠাৎ করে তিনি মৃদ্যু চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন এবং মুখে রক্ত আসতে দেখা যায়। তাৎক্ষনিক রাশিদ আলীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাশিদ আলীর লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে।
পুলিশ ও স্থানীয় ভাবে জানা গেছে, তার নিজ বাড়িতে ঝগড়ার এক পর্যায়ে রাশিদ আলী নিজ ঘরের টিনে বিদ্যুৎস্পৃষ্ট বা স্ট্রোক হয়ে মারা গেছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে পুলিশের এসআই মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, রাশিদ আলী ও ছাদিক আলীর মধ্যে পেয়ারা গাছ ও ভুমি সংক্রান্ত বিরুধ আছে। রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছে, তবে, কোন সংঘর্ষ হয়নি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাশিদ আলী বিদ্যুৎস্পৃষ্ট বা স্ট্রোক করে মারা গেছেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যু কারণ সঠিকভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেননি।
রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Related News
গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগ নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার জেরেRead More
সিলেটে আ.লীগ নেতা রনজিতের সভার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলের একটি রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যRead More



Comments are Closed