ধলাই নদীতে ডুবে নিখোঁজের ৪দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে গ্রাম পূজার প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) রাতে সিলেটের ওসমানীনগর উপজেলার দক্ষিণ তাজপুর কুশিয়ারা নদীর শেরপুর টোল ব্রিজের কাছে রোকন মৃধার (১৩) মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ রোকন মৃধার মরদেহ উদ্ধার করে।
নিহত রোকন মৃধা পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের মৃত রাম চরন মৃধার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সমবয়সী তিন চা শ্রমিক তরুণ মিলে পাত্রখোলা চা বাগানের পাশে ধলাই নদীতে ৪ জুলাই মঙ্গলবার বিকেলে গ্রাম পূজা শেষে প্রতিমা বিসর্জন দিতে নদীতে নামে। এ সময় রোকন মৃধা নামের কিশোর নিখোঁজ হয়। তাকে আর খোঁজে পাওয়া যায়নি।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পার্থখলা ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার দেবাশীষ চক্রবর্তী শিপন বলেন, রোকনের সাথীরা প্রথমে বিষয়টি ভয়ে প্রকাশ করেনি। রাতে নিখোঁজের কথা বললে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই দিন ধরে নদীতে খোঁজেও মরদেহে পায়নি।
শুক্রবার (৭ জুলাই) তার মরদেহ সিলেটের ওসমানীনগর থানা পুলিশ উদ্ধার করার খবর জেনে আমরা সেখানে গিয়ে রোকন মৃধার মরদেহ শনাক্ত করি এবং রাত ১২টায় নিয়ে আসা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্য রাতে রোকনের মরদেহ কমলগঞ্জে নিয়ে আসা হয়। কারো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহের সৎকার করার অনুমতি দেওয়া হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে মাদরাসাছাত্রকে পাশবিক নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছরের এক মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন ওRead More
মৌলভীবাজারে বিএনপির সহ-সাধারণ সম্পাদককে বহিষ্কার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে স্লোগান ওRead More



Comments are Closed