ছাতকে সুরমা নদীর শাখায় মিললো মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈদের দিন বৃহস্পতিবার (২৯ জুন) ছাতকের দোলারবাজার ইউনিয়নের মঈনপুর এলাকায় সুরমার নদীর শাখা (বটেরখাল) থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দোলারবাজার জাহিদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাস জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্ত করা এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফন করা হয়েছে।
« এই সরকারের অধীনে কখনো অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে না : মির্জা ফখরুল (Previous News)
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed