মধ্যনগরে খালের পানিতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগরে খালের পানিতে গোসল করতে গিয়ে স্রোতের পানিতে ভেসে নাঈম (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী গ্রাম সংলগ্ন খালে এঘটনা ঘটে।
নিখোঁজ নাঈম পাশ্ববর্তী নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার অতিতপুর গ্রামের রেহান মিয়া ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার নাঈম তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চামরদানী গ্রামের মামার বাড়ির পাশে থাকা খালের পানিতে গোসল করতে যায় নাঈম ও খালাতো বোন নাদিয়া (৮), এ সময় প্রবল স্রোতে দুজনেই ভেসে যায়। পরে নাদিয়ার চিৎকারে আশপাশের লোকজন খাল থেকে নাদিয়াকে উদ্ধার করতে পারলেও নাঈমকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক বলেন, রাত সাড়ে আটটা পর্যন্ত নিখোঁজ নাঈমের সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed