Main Menu

সিলেটে বাস চাপায় অটোরিকশার ৩ আরোহী আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার তেতলিতে শ্যামলি পরিবহনের একটি বাস চাপায় রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন- দক্ষিণ সুরমার তেতলি মাঝপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে সুয়েব আহমেদ (৩৫), সজল আহমেদ (২২) ও লক্ষ্মীপুর জেলার নাজিম উদ্দীন (৩৮)।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে শ্যামলী পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব ১৪-৪৮৫৪) রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাযাত্রী সুয়েব, সজল ও নাজিম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

 

 

Share





Related News

Comments are Closed