Main Menu

সিলেটে ঈদের দিন গাড়ি চাপায় নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি চাঁনপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) ভোরের কোনো এক সময় ওই দুর্ঘটনা ঘটে। তবে কি ধরনের গাড়ি চাপায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

নিহত নারীর বয়স অনুমানিক ৩৫ বছর। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে জালালাবাদ থানাপুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।নারীর পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রুকন।

 

 

Share





Related News

Comments are Closed