অন্যের প্ররোচনায় বিপথগামী না হওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: অন্যের প্ররোচনায় কেউ যেন বিপথগামী না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২৯জুন) সকালে সিলেটে ঈদ জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার নাগরিকের, সে যে দলেরই হোক। সুতরাং কোনো নাগরিক যাতে অন্যের প্ররোচনায় বিপথগামী না হয়। বিপথগামী হলে দেশের অবস্থা, আমাদের এই উন্নয়নটা ব্যাহত হতে পারে।
সে জন্য ঈদের দিনে সবাইকে আহ্বান করব, আপনারা চোখ-কান খোলা রাখবেন। আপনারা অত্যন্ত সজ্ঞান, বাংলাদেশের জনগণ সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং তারা যথেষ্ট সজ্ঞান। তারা জানে এবং বোঝে কখন কী করতে হবে। আমি তাদের প্রতি বিশ্বাস রাখি। আমাদের আত্মবিশ্বাস আছে আমাদের দেশের জনগণের ওপর,’ বলেন তিনি।
মোমেন আরও বলেন, কেউ কেউ হয়তো বিপথগামী হতে পারে, বৃহত্তর জনগণ কখনো বিপথগামী হবে না।
এর আগে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্যরা, শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ সাধারণ মুসল্লিরা সিলেটের ঈদ জামাতে অংশগ্রহণ করেন।
Related News
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতিRead More
পোশাকশিল্পে অস্থিরতায় দেশে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের দেশেরRead More



Comments are Closed