Main Menu

শান্তিরক্ষী নিয়ে অ্যামনেস্টির আহ্বান উদ্দেশ্য প্রণোদিত : পররাষ্ট্রমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনী নিয়ে জাতিসংঘের কাছে এমেনিস্টি ইন্টারন্যাশনালের আহবান উদ্দেশ্যপ্রনোদিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ সম্পর্কে তিনি বলেন, বিদেশিদের বিশ্বাস করবেন না, ওরা সুন্দর সুন্দর কথা বলে একটা দেশকে ধংস করে দেয়। সিরিয়া, লিবিয়ার মতো দেশগুলো অনেক ভালো ছিলো, কিন্তু বিদেশিদের কারণে সেগুলো ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, এসব তাদের মনগড়া। উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এসব কথা বলছে। তারা চায় জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী না গেলে আর্মির মধ্যে অসন্তোষ দেখা দেবে।

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য নেয় অনেক যাছাই বাছাই করে। বাংলাদেশ এ বিষয়ে জানে।

নির্বাচন ঘিরে দেশী বিদেশীদের ষড়যন্ত্র প্রসঙ্গে ড. মোমেন বলেন, যে সব দেশ উন্নতি করে সে সব দেশকে দাবিয়ে রাখতে কিছু দেশি বিদেশি শক্তি কাজ করে।

বাংলাদেশ বিদেশিদের কাছ থেকে এখন অল্প টাকা নেয় জানিয়ে তিনি বলেন, বিদেশীরা চায় তাদের কাছে হাত পাতবে, সাহায্য নিবে ফলে তারা তাদের ইচ্ছেমত দেশকে পরিচালিত করবে।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তো ঠিক না। সরকার স্থিতিশীল থাকলে দেশের উন্নতি হয় বলেও তিনি উল্লেখ করেন।

Share





Related News

Comments are Closed