গোয়াইনঘাটে ৪৬ বোতল ভারতীয় মদসহ দু’জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ৪৬ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২৪ জুন) রাত পৌনে ১২টার দিকে অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলামের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার আছাবুর রহমানের নেতৃত্বে এপিবিএন-এর একটি দল উপজেলার হাদারপাড় বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক দুজন হলো, উপজেলার বগাইয়া মুসলিম পাড়া এলাকার কবির আহমেদের ছেলে রেজাউল করিম (২২) ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে ডালিম আহমেদ (২১)।
এসময় তাদের কাছ থেকে ৩৭৫ মিলির ২২ বোতল এবং ৭৩৫ মিলির ২৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় McDowells No1 Celebration মদ উদ্ধার করে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed