সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে মোগলাবাজারের জলকরকান্দী গ্রামের রেল লাইনের উপর থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সিলেট রেলওয়ে থানা পুলিশের ডিউটি অফিসার নয়ন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে আমাদের রেলওয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় ট্রেন লাইনের কর্মীরা মোগলাবাজারের জলকর কান্দী গ্রামের রেল লাইনের উপর বিচ্ছিন্ন একটি মরদেহ দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে নিহত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা করছে রেলওয়ে থানা পুলিশ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed