ঈদে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা
বৈশাখী নিউজ ডেস্ক: আসছে ঈদুল আজহা উপলক্ষে মোট ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে।
বৃহস্পতিবার (২৩ জুন) জ্বালানি বিভাগের এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জানা যায়, ঈদের দিন থেকে আগের ৫ দিন এবং পরের ৭ দিন মোট ১৩ দিনই ২৪ ঘণ্টা সিনএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে।
উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সই করা এই নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।
মহাসড়কে যাত্রীদের যাতায়তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য গ্যাসের সুবিধার্থে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে।
প্রসঙ্গত, গ্যাস সংকটের কারণে গত ১ মার্চ থেকে সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত দৈনিক ৫ ঘণ্টা স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed