গণমাধ্যমে আসা দুর্নীতির সংবাদে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে উল্লেখ করেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু লাপাত্তা, গত ১৪ জুন ২০২৩ দৈনিক কালবেলায় প্রকাশিত মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ মহাসম্পদশালী, ১২ জুন-২০২৩ একই পত্রিকায় প্রকাশ কৃষিযন্ত্রে ‘কুমির’ চুরি-৭,১০৬টি আমদানী করে কাগজপত্রে দেখানো হয়েছে ৭,৯৬৯টি, অতিরিক্ত যন্ত্র দেখিয়ে তুলে নেয়া হয়েছে ভর্তুকির টাকা। সরকারের কমপক্ষে ক্ষতি ৬৭ কোটি টাকা। ১৬ মে-২০২৩ দৈনিক আজকের পত্রিকায় প্রকাশ মতিঝিল আইডিয়াল কলেজে ৯ বছরে শত কোটি টাকার ভর্তি বাণিজ্য, ঐ সময় সভাপতির দায়িত্ব ছিলেন রাশেদ খান মেনন এমপি, ১১ এপ্রিল-২০২৩ প্রতিদিন বাংলাদেশে প্রকাশিত দুর্নীতিতে সম্পৃক্ত দুদক কর্মকর্তার সম্পদের পাহাড়। ২৫ মে-২০২৩ দৈনিক কালবেলায় প্রকাশিত পৌণে ৩ শত কোটি টাকা পাচার করে বিদেশে পাড়ি, রপ্তানীর অনুমতি জালিয়াতি করে ২৮২ কোটি টাকা ঢাকার এশিয়া ট্রেডিং কর্পোরেশন হাতিয়ে নিয়েছে। ৯ মে-২০২৩ দৈনিক সিলেট মিরর পত্রিকায় প্রকাশিত সিপিডি’র গবেষণায় বলা হয়েছে বেহাত হচ্ছে বয়স্ক ও বিধবা ভাতার ১৫০০ কোটি টাকা, ভাতার জন্য ঘুষ দিতে হয় ৫/৬ শত টাকা। ১১ মার্চ-২০২৩ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঢাকার মিরপুরের ফুটপাতে চাঁদাবাজী বছরে ৪ কোটি, ভাগ সবার- এই প্রক্রিয়ার সাথে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা জড়িত।
বিবৃতিতে উপরোক্ত সংবাদে গভীর উদ্বোগ-উৎকণ্ঠা ও তীব্র নিন্দা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, বহুল আলোচিত বেসিক ব্যাংকের কেলেংকারীর মূল হোতা দীর্ঘদিন পর দুদকের মামলার আসামী হয়েছেন। এই খবরে দেশের দুর্নীতি বিরোধী জনগণ খুশি হয়েছে।
উল্লেখ্য, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ২০১৫ সাল হতে মানুষ রূপী জানোয়ার বাচ্চুকে গ্রেফতারের দাবীতে সিলেট সহ বিভিন্ন জেলায় রাজপথে সর্বদা সোচ্চার রয়েছে। দেশবাসীর প্রশ্ন, চার্জশীট দেয়ার পূর্ব মুহূর্তে আইনের গন্ডির ভিতরে থেকে আব্দুল হাই বাচ্চু বিদেশে পালিয়ে যাওয়া অথবা লাপাত্তা হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন যোগাযোগ আছে কি-না, তা খতিয়ে দেখা দরকার। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিদেশে পালিয়ে যাওয়ার ব্যাপারে যে ভাবে কড়াকড়ি আরোপ করা হয়, সেভাবে জাতীয় দুষমন এই শীর্ষ ব্যাংক ডাকাতের বিরুদ্ধে এরূপ ব্যবস্থা নেয়া হলো না কেন? দেশবাসী তা জানতে চায়। ভানু মতির খেলা বন্ধ করুন। সাফকথা যেভাবেই হোক তাকে খোঁজে বের করে দ্রুত গ্রেফতার, স্থাবর, অস্থাবর সম্পত্তি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জব্ধ, পাশাপাশি গণমাধ্যমে আসা উপরোক্ত দুর্নীতির সাথে জড়িত সংসদ সদস্য ও ব্যক্তিবর্গদের বিরুদ্ধে তদন্তপূর্বক দুর্নীতি মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নেতৃবৃন্দ জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed