ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু
ছাতক সংবাদদাতা: ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত শাখাওয়াত হোসেন ইফতি (২৩) নামের কলেজ ছাত্র বুধবার (১৪ জুন) হাসপাতালে মৃত্যুবরণ করেছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে মৃত্যুবরণ করেছে।
গত ৩১ মে বুধবার বিকেলে সুরমা নদীর উত্তরপাড় গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শাখাওয়াত হোসেন ইফতি।
সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সুনু মিয়ার পুত্র ও ছাতক সরকারী ডিগ্রি কলেজের ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ বিষয় নিয়ে গত ২৯ মে সোমবার ছাতক সরকারী ডিগ্রি কলেজে একই ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী সাজিদ আলীর পুত্র আরাফাতের সাথে ইফতির কথা কাটাকাটি হয়।স্থানীয়ভাবে বিষয়টি তাৎক্ষনিক নিস্পত্তিও হয়।
এ ঘটনার জের ধরে গত ৩১ মে বুধবার বিকেলে গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইফতি গুরুতর আহত হয়। ওই সময় তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ২ সপ্তাহ পর বুধবার (১৪ জুন) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন কলেজ ছাত্র শাখাওয়াত হোসেন ইফতি।
হাসপাতালে মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তাঁর একাধিক স্বজন।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, এমন একটি খবর পেয়ে তিনি দ্রুত আইনী ব্যবস্থা নেয়ার পদক্ষেপ গ্রহন করেছেন।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed