Main Menu

ঈশ্বরগঞ্জে অফিস কক্ষের তালা ভেঙ্গে স্কুলে চুরি


হোসাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩০নং চরজিথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোরমা বসাক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১২ জুন সোমবার বিদ্যালয়ের কার্যক্রম শেষ করে শিক্ষকরা স্কুলে তালাবদ্ধ করে চলে যান। মঙ্গলবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে দেখতে পায় অফিস কক্ষের তালা ভাঙ্গা এবং অফিসের ভিতরে থাকা সরকারি একটি ওয়াইফাই রাউটার ও আলমারিতে রাখা নগদ দশ হাজার টাকা নেই। পরে বিদ্যালয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রধান শিক্ষিকা মনোরমা বসাক বলেন, ধারণা করা হচ্ছে স্কুল বন্ধ থাকার কোন এক সময় কিশোর গ্যাং সদস্যরা তালা ভেঙ্গে এ চুরির ঘটনাটি ঘটিয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed