আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রম মঙ্গলবার (১৩ জুন) শুরু হচ্ছে। দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবার এ কার্যক্রমের সুবিধা ভোগ করবেন।
সোমবার (১২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
এতে বলা হয়েছে, টিসিবির পণ্যাদি (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ী মূল্যে জুন মাসের বিক্রয় কার্যক্রম মঙ্গলবার থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে একযোগে শুরু হবে।
ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।
জনপ্রতি সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি করবে সংস্থাটি।
চিনির কেজি ৭০ টাকা, মসুর ডাল ৭০ টাকা ও সয়াবিন তেলের লিটার ১১০ টাকা দরে বিক্রিয় করবে টিসিবি।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed