জাবি আর্থ সোসাইটির বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্থ সোসাইটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কেন্দ্রীয় খেলার মাঠ ও আশেপাশের এলাকায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি হিজবুল্লাহ আবীর এবং সাধারণ সম্পাদক মো. শুভ মাহমুদ এর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এসময় ছাত্র শিক্ষক কেন্দ্র প্রাঙ্গনে আর্থ সোসাইটির সদস্যবৃন্দ ফলজ, ঔষধি ও ফুলের কয়েকটি গাছ রোপন করে এবং কেন্দ্রীয় খেলার মাঠ ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শুভ মাহমুদ বলেন, ‘পরিবেশ দূষণের ফলে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি।পরিবেশ সুরক্ষা করতে হলে সকলকেই সচেতন হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই কেবল পরিবেশ দূষণ কমানো সম্ভব।’
“পৃথিবী ও পরিবেশ সুরক্ষার নিরন্তর প্রচেষ্টায়” স্লোগানকে ধারণ করে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্থ সোসাইটি।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed