Main Menu

প্রাইভেটকারে মিললো নারী-পুরুষের নগ্ন মরদেহ

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার তেজগাঁও থানাধীন এলেনবাড়ি এলাকায় প্রাইভেটকার থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) সকালে নগ্ন অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। গাড়িটি এলেনবাড়ি এসএসএফ স্টাফ কোয়ার্টারের ভেতরে ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক।

নিহত পুরুষের নাম দেলোয়ার হোসেন (৫৩) ও নারীর নাম মৌসুমী আক্তার রানি (৪১) বলে জানিয়েছে পুলিশ।

এইচএম আজিমুল হক জানান, নগ্ন অবস্থায় প্রাইভেটকার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দেলোয়ার পঞ্চাশোর্ধ্ব আর রানী চল্লিশোর্ধ্ব নারী।

নিহত দেলোয়ার এসএসএফের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। মরদেহ দুটি প্রাইভেটকারেই ছিল। বর্তমানে তাদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed