কানাইঘাটে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ১
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বজ্রপাতে ফাহিম আহমদ নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আল-আমিন নামে ১৩ বছরের অপর একজন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর (পাঁচঘরি) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়দেশ উত্তর গ্রামের ফয়েজ আহমদের পুত্র ফাহিম আহমদ ও তার আপন চাচাতো ভাই নিজাম উদ্দিনের পুত্র আল-আমিন গ্রামের জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিল। এ সময় হালকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাত ফাহিম আহমদ ও আল-আমিনের পাশে পড়লে তাদের শরীর ঝলসে যায়। তাদের আর্তচিৎকারে মসজিদে অবস্থানরত মুসল্লি ও স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ ফাহিম আহমদকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় আল-আমিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা মুমূর্ষু বলে জানা গেছে।
নিহত ফাহিম আহমদের মামা কানাইঘাট বাজারের ব্যবসায়ী ঠিকাদার হোসেন আহমদ জানান, মাগরিবের নামাজে বাড়ি থেকে যাওয়ার সময় বজ্রপাতে তার ভাগনা ফাহিমের মৃত্যু হয় এবং আল-আমিন গুরুতর আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমেদ। নিহত ফাহিম আহমদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু ও অপরজনের অবস্থা মুমুর্ষূ হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed