ছাতকে ফসল ও সবজি চাষে প্রশিক্ষণ দিয়েছে লাফার্জহোলসিম
বৈশাখী নিউজ ডেস্ক: লাফার্জহোলসিম বাংলাদেশ লিঃ এর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া’র সার্বিক সহযোগিতায় ছাতকে মাঠে ফসল ও শাকসবজি চাষাবাদের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে বুধবার।
গত ৩০ ও ৩১ মে আলাদা আলাদা দুটি ব্যাচে মোট ৬৬ জন (৩ জন নারী ৬৩ জন পুরুষ) এই প্রশিক্ষণে অংশ নেন। অংশগ্রহনকারীদের নানাবিধ পরমর্শ ও উপদেশ প্রদান করেন ছাতক উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।
প্রশিক্ষণে মাঁচা ও বেড পদ্ধতিতে সবজিচাষ, আধুনিক উপায়ে সবজি চাষ, সবজি ও বোরো ধানের আধুনিক জাতের পরিচিতি ও বৈশিষ্ট্য, আধুনিক উপায়ে বোরো ধান চাষাবাদ, সবজি ও অন্যান্য শষ্যে পোকা দমন পদ্ধতি, জৈব সার ব্যবস্থাপনা ও রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব ছাড়াও স্থানীয় পর্যায়ে ছাতকে যে সকল শষ্য ও সবজির চাহিদা রয়েছে এবং এলাকার মাটির গুনাগুন ও ওই মাটিতে যেসব সবজি ও মাঠফসল আবাদে ভাল ফলাফল পাওয়া যায় সেসব বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন ছাতক উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
প্রশিক্ষণ অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ এর কান্ট্রি এনভায়রনমেন্ট ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন এবং সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন।
মাঠ ফসল ও সবজি চাষাবাদের মাধ্যমে নিজ নিজ জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন তারা।
লাফার্জহোলসিম বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, সারা বছর জুড়েই এলাকার সাধারন মানুষের জন্য নানাবিধ সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে তাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছেন তারা।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed