Main Menu

সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ মে) বিকালে উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের হবিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু সূর্য্য দাস (২) একই গ্রামের সাধু দাসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ মে) বিকালে শিশুটি বাড়ির উঠানে খেলা করার এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের দিকে গিয়ে হঠাৎ পানিতে পরে নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকজন অনেক খোজাঁখুজি করে না পেয়ে পরবর্তীতে পুকুরে নেমে পানির নীচে শিশুটির লাশ পায়ে লাগে। পরে লাশটি তুলে আনা হয়।

তাৎক্ষণিকভাবে ঘটনাটি শাল্লা থানা পুলিশকে অবহিত করা হয়।

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান।

Share





Related News

Comments are Closed