Main Menu

বিএনপির সমাবেশে হামলা, নিপুণ রায় আহত

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর ওপর আওয়ামী লীগ হামলা করেছে বলে দাবি করা হচ্ছে দলটির পক্ষ থেকে।

শুক্রবার (২৬ মে) রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপির জনসমাবেশ চলকালে এই হামলা করা হয় বলে অভিযোগ।

বিএনপির দাবি, সমাবেশের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। তারা বিএনপির সমাবেশের ওপর পাথর, ইট নিপেক্ষ করতে থাকে। তাদের হামলায় নিপুর রায় চৌধুরীসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সাংবাদিকের কাছে দাবি করেন, নিপুণ রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। নিপুণ রায়ের অবস্থা খুবই খারাপ। তার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আবু আশফাক বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির সমাবেশের ওপর হামলা করলেও পুলিশ প্রথমে নীরব ভূমিকা পালন করেছে। তারা বিএনপির নেতাকর্মীদের ব্যারিকেড দিয়ে রেখেছিল। যদিও পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

চলমান সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯টি বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিনজিরায় দলটির সমাবেশ চলছে।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এতে সভাপতিত্ব করছেন।

সমাবেশ চলাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীর নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ করেন মোজাদ্দেদ আলী বাবু। তিনি বলেন, এ সময় ইটের আঘাতে নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

হামলার পর আবারও বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বিএনপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।

Share





Related News

Comments are Closed