নরসিংদীতে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী আশরাফুলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: অভ্যন্তরীণ কোন্দলের জেরে নরসিংদী জেলা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আশরাফুল ইসলাম (২৩) মারা গেছেন।
শুক্রবার (২৬ মে) সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল সদর উপজেলার সিটিপাড়া গ্রামের নাজমুলের ছেলে। তিনি ছাত্রদলের কর্মী ছিলেন।
এর আগে, একই ঘটনায় বৃহস্পতিবার (২৫ মে) রাতে গুলিবিদ্ধ অবস্থায় সাদেকুর রহমানকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাদেকুর নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার (২৫ মে) নরসিংদী জেলা বিএনপির কার্যালয়সংলগ্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ করছিল ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় অন্য গ্রুপের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হন পদবঞ্চিত সাদেকুর ও আশরাফুল।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed