নর্থ বেঙ্গল সোসাইটিতে সংবর্ধিত হলেন শাবি’র কোষাধ্যক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বসবাসরত রাজশাহী ও রংপুর বিভাগের অধিবাসীদের সংগঠন নর্থ বেঙ্গল সোসাইটি সিলেটের ঈদ পুনর্মিলনী-২০২৩ গত শুক্রবার (১২ মে) রাতে নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মো রবিউল ইসলামের সভাপতিত্বে ও শারমিন সুলতানা শর্মির সঞ্চালনায় অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়ায় প্রফেসর আমিনা পারভীনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড আবু হেনা মোস্তফা কামাল, বন্ধু লাইব্রেরি এন্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী মাহবুবুল আলম মিলন, মো আব্দুর রশিদ, জ্যেষ্ঠ সহসভাপতি মুকুল হাসান জিন্নাহ, সহসভাপতি খন্দকার মশিউর রহমান ও কোষাধ্যক্ষ আব্দুল আলীম বাবু সহ কর্ম ও অন্যান্য সূত্রে সিলেট বিভাগে বসবাসরত দুই বিভাগের শতাধিক অধিবাসী অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed