ঘুমন্ত ছেলেকে হত্যার পর ধানক্ষেতে লাশ লুকিয়ে রাখেন বাবা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পারিবারিক কলহের জেরে জাহাঙ্গীর মিয়া নামে এক তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ মে) জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (সুরাবই) গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নের খাগালিয়া (ইসলামপুর) গ্রামে গত ১২ মার্চ পারিবারিক কলহের জেরে বাবা আব্দুল মন্নাফ তার প্রথম পক্ষের ছেলে সাইদুল ইসলাম ঝন্টু, জাহিদুল ইসলাম ও প্রথম স্ত্রী ছেনু আক্তারের সহায়তায় ঘুমন্ত অবস্থায় দ্বিতীয় পক্ষের ছেলে জাহাঙ্গীর মিয়ার মাথায় আঘাত করে হত্যা করে। হত্যার পর জাহাঙ্গীরের লাশ বাড়ির অদূরে ধানক্ষেতে লুকিয়ে রাখা হয়।
এ ঘটনার তিন দিন পর দুর্গন্ধ বের হলে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় ছেনু আক্তারকে গ্রেপ্তার করা হলে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed