মেলান্দহে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকাযর গার্ড শাহ্ আলম (৩৫), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার পাওয়ার টেকনিশিয়ান চঞ্চল বর্মন (২৭) ও জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকাযর গাড়িচালক কাজল (৩৫)। তারা সবাই গ্রামীণফোন কোম্পানিতে কাজ করতেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারের কাজ করে রোববার সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর শহরের গ্রামীণফোন অফিস যাচ্ছিল তারা। এ সময় দেওয়ানগঞ্জগামী ট্রাক ও জামালপুর শহরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ-ভ্যানে থাকা অবস্থায় তিনজন নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed