দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে হাফছা বেগম তানিছা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর বারোটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের মন্তাজনগর গ্রামের মজম্মিল আলীর বাড়ীর পিছনের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত হাফছা বেগম তানিছা (৬) উপজেলার নরসিংপুর ইউনিয়নের মন্তাজনগর গ্রামের সৈয়দ আহমেদের মেয়ে।
পুলিশ পরিবারিক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল অনুমান ১০টার দিকে হাফছা বেগম তানিছা নিজ বসতবাড়ি সংলগ্ন খেলাধুলা করছিল।
হাফসা আক্তার তানিশাকে বাড়িতে দেখতে না পাইয়া তার পিতা-মাতা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করিতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে তার প্রতিবেশী মন্তাজনগর গ্রামের মজম্মিল আলীর বাড়ীর পিছনের পুকুরের পানিতে ডুবে থাকা মৃত অবস্থায় দেখতে পেয়ে হাফছা বেগম তানিছা এর মৃতদের উদ্ধার করেন।
পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে থানার এস আই মোহাম্মদ আমীর খসরু ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed