জকিগঞ্জে রাস্তা নিয়ে মারামারিতে কিশোরের মৃত্যু, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারমারিতে আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত সুহেল আহমদ (১৬) জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া গ্রামের লুকু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের দক্ষিণ খলাছড়া চান্দুশ্রীকোনা গ্রামে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ খলাছড়া গ্রামের আবদুল মালেক ও আবদুল খলিকের লোকজনের সঙ্গে একই এলাকার আতাবুর রহমানের পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০/১২ জন আহত হন। তাঁদের সিলেটের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই রাতেই আতাবুর রহমান বাদী হয়ে জকিগঞ্জ থানায় আটজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন। পরে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মফিদুল হক বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারামারির ঘটনায় আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মারামারির ঘটনায় হওয়া মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed