দেশের ৬ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (২৬ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, সুনামগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া চলতি মাসের ২৯, ৩০ ও ৩১ তারিখে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল ও মে মাসে বজ্রসহ ঝড়ের তীব্রতা বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed