কোম্পানীগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া গ্রামে নামাজরত অবস্থায় আব্দুর নুর (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) রাতে উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামে এশার নামাজপড়া অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, প্রতিদিনের মতো আব্দুর নুর শুক্রবার রাত ৮টায় লামাপাড়া জামে মসজিদে জামায়াতে এশার ফরজ ও তারাবী নামাজ পড়তে যান।
মসজিদের মুসল্লি জুয়েল মিয়া জানান, এশার নামাজের শেষ রাকা’তে তিনি দাঁড়ানো অবস্থায় পড়ে যান, পরে তাকে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আমরা পুরাপুরি নিশ্চিত যে, তিনি মসজিদে মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি আরও বলেন, রোজা ছিলেন এবং মসজিদে এসে জামায়াতে নিয়মিত নামাজ পড়তেন। তিনি ভালো মানুষ ছিলেন। উচ্চ রক্তচাপ ও বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন
আব্দুর নুর এলাকার সালিশিয়ান ব্যক্তিত্ব ও পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed