Main Menu

ভ্রমণ ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক: ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি করা যাবে বলে জানিয়েছে দেশটির নাগরিক ও অভিবাসী সেবা সংস্থা (ইউএসসিআইএস)।

বুধবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একাধিক টুইটে সংস্থাটি এ তথ্য জানায়।

ইউএসসিআইএস জানায়, যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক উদ্দেশ্যে যারা যেতে চান তাদের বি-১ ও যারা ভ্রমণে যেতে চান তাদের বি-২ ক্যাটাগরির ভিসা দেওয়া হয়। এই দুই ক্যাটগরির যেসব ভিসাধারী যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহী—তাদের চাকরি খোঁজা ও ইন্টারভিউ দেওয়ার অনুমতি রয়েছে। তবে নতুন কাজ শুরুর আগে, ভিসার ধরন পরিবর্তন করতে হবে। ১ ও বি-২ ভিসা থেকে অন্য ভিসা পাওয়ার আবেদন ও এটির অনুমোদন অবশ্যই পেতে হবে। কাজের অনুমোদন না পেলে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

এ ছাড়া নন-ইমিগ্রেন্ট ভিসাধারীদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে বলে জানায় ইউএসসিআইএস।

সংস্থাটি জানায়, যখন একজন নন-ইমিগ্রেন্ট কর্মী চাকরি হারান, তারা আসলে জানেন না তাদের কী করার রয়েছে। কেউ কেউ ভাবেন, তাদের ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। অথচ যখন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কেউ চাকরি হারান বা ছেড়ে দেন, তারা চাইলে যুক্তরাষ্ট্রে থাকার জন্য, যোগ্যতা থাকা সাপেক্ষে একাধিক ব্যবস্থা নিতে পারেন। যার মধ্যে রয়েছে নন-ইমিগ্রেন্ট ভিসার ধরন বদল করা, অবস্থান পরিবর্তনের আবেদন করা, চাকরির কাগজপত্রের অনুমোদনের ‘জরুরি পরিস্থিতির’ আবেদন করা অথবা চাকরি পরিবর্তনের সুবিধার আবেদন।

Share





Related News

Comments are Closed