সিলেটের কুশিয়ারায় ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালবাজারে বিক্রির জন্য ওঠেছে প্রায় ১০০ কেজি ওজনের একটি বাগাড় মাছ। কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় ধরা পড়েছে মাছটি।
বুধবার (২২ মার্চ) সকালে মাছটি বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে। সকাল ১০টায় মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়। প্রতি কেজির মূল্য ছিল ১৫০০-২০০০ টাকা।
এদিকে বাজারে বড় আকারের বাঘাইড় মাছ আনার খবর শুনে উৎসুক জনতা ভিড় করে। এ সময় অনেকে মোবাইল ফোনে মাছের ছবি তুলেন। আবার কেউ-কেউ মাছটি হাত দিয়ে ছুঁঁয়েও দেখছেন।
মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি হয়। কারণ এতো বড় মাছ কেউ পুরোটা কিনবে না। প্রতি কেজির মূল্য ১৫০০-২০০০ টাকা। তবে জেলেদের কাছ থেকে কত টাকায় মাছটি কিনেছেন তা জানাতে চায়নি এই মাছ বিক্রেতা।
এর আগে ১৪ মার্চ কুশিয়ারা নদীতে জকিগঞ্জ এলাকায় জেলের জালে ১৬০ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছিল। সেটিও এই মাছ ব্যবসায়ী কেটে বিক্রি করেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed