মোটরসাইকেলের গতিসীমা বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: শহর এলাকায় মোটরসাইকেলের গতিসীমা ৩০ কিলোমিটারের বেশি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ মার্চ) একনেকের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, একনেক সভায় গতিসীমার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। এর পর তিনি শহর এলাকায় মোটরসাইকেলের গতিসীমা ৩০ কিলোমিটারের বেশি করার বিষয়টি পর্যালোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে নির্দেশ দেন।
একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, মানুষ এখন দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে মোটরসাইকেল ব্যবহার করেন। সেই সঙ্গে পণ্য পরিবহনেও মোটরসাইকেল ব্যবহার করা হয়।
এ সব বিবেচনায় প্রধানমন্ত্রী মোটরসাইকেলের গতিসীমা বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ভালোভাবে অবগত নন জানিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর নির্দেশ পালনের কথা জানান।
বেপরোয়া গতি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ইতোমধ্যে ‘মোটরসাইকেল চলাচল নীতিমালার’ খসড়া প্রস্তুত। এতে শহর এলাকায় মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০ কিলোমিটার করার প্রস্তাব রাখা হয়েছে। এমন প্রস্তাব করার বিষয়টি জানাজানি হলে তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার একনেক সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপর প্রধানমন্ত্রী গতিসীমা বাড়ানোর নির্দেশ দেন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed