তাহিরপুরে মুখ বেঁধে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে নির্জন হাওরে মুখ বেঁধে নারীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম নামে এক হাঁস খামারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ মার্চ) মামলা দায়েরপূর্বক তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাহ আলম উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের (পশ্চিমপাড়া) ফিরোজ মিয়ার ছেলে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ধর্ষণ ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিকটিমের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার কলাগাঁও গ্রামের এক নারী গত শুক্রবার বিকেলে গবাদিপশুর জন্য গ্রামসংলগ্ন সংসার হাওরে ঘাস কাটতে যান। বাড়ি ফেরার পথে তার পিঠে থাকা ঘাসের বস্তা কেড়ে নিয়ে যান হাওরে থাকা একই গ্রামের পশ্চিম পাড়ার ফিরোজ মিয়ার ছেলে হাঁস খামারি শাহ আলম (৩০)। এরপর ওই নারী ঘাসের বস্তা আনতে খামারির পেছনে পেছনে গেলে নির্জন হাওরে নারীর মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন শাহ আলম।
ভিকটিম বাড়ি ফিরে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানানোর পর থানায় ধর্ষণের অভিযোগে পরদিন শনিবার মামলা করা হয়। অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়ার পর ওই মামলায় শাহ আলমকে সংসার হাওরের হাঁস খামার থেকে শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed