সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: আব্দুল কাইয়ুম চৌধুরীকে সভাপতি, এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মো. শামীম আহমদকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দলের মহাসচিব অনুমোদন করেছেন। অতিশীঘ্রই কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
Related News
আজ শ্যামাপূজা ও দীপাবলি
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা আজRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed