Main Menu

রোববার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

বৈশাখী নিউজ ডেস্ক: উন্নয়নমূলক কাজের জন্য রোববার (১৯ মার্চ) সিলেট মহানগরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।

শনিবার (১৮ মার্চ) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়েছে- সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারের জরুরী মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহানগরের কাজীটুলা, মক্তবগলি, কাহের মিয়ার গলি, চাষনী পীর মাজার এলাকা, গোয়াইটুলা, হাজারীবাগ আ/এ, হোসনাবাদ আ/এ, সৈয়দপুর, শাহী ঈদগাহ্ হতে হার্ট ফাউন্ডেশন ও টিবিগেইট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

Share





Related News

Comments are Closed