Main Menu

ময়মনসিংহে ৭৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহে আওয়ামী লীগের জনসভাস্থলে পৌঁছে ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual4 Ad Code

শনিবার (১১ মার্চ) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Manual7 Ad Code

প্রকল্প উদ্বোধন শেষে একটি মোনাজাত করা হয়। সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং দেশ জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এরপর প্রধানমন্ত্রী জনসভা মঞ্চে ওঠেন। সেখানে তাকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হয়।

Manual4 Ad Code

যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেগুলোর মধ্যে তিনটি ব্রিজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনটি হল, আনন্দ মোহন কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট পাঁচ তলা ছাত্র হোস্টেল ভবন, সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ উল্লেখযোগ্য। ৩০ প্রকল্পের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন ১৩টি, গণপূর্ত অধিদপ্তর পাঁচটি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তিনটি করে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দুইটি এবং জেলা পরিষদ, সড়ক ও জনপথ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি করে প্রকল্প বাস্তবায়ন করবে। ৩০টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৭৬২ কোটি ২৭ লাখ ১৪ হাজার টাকা।

৭৩টি প্রকল্পের মধ্যে রয়েছে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, পাঁচটি ব্রিজ, সদর উপজেলার সিরতা গ্রামে ৫০ শয্যাবিশিষ্ট ডা. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স, ছয়তলা ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার সড়ক, ড্রেন, সড়ক বাতি স্থাপন, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নতুন হাসপাতাল নির্মাণ, গোবরাকড়া কড়ইতলী স্থল বন্দর উন্নয়ন, শেখ কামাল ইনডোর স্টেডিয়াম উল্লেখযোগ্য।

৭৩টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩১টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২১টি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ময়মনসিংহ সিটি করপোরেশন চারটি করে, গণপূর্ত অধিদপ্তর তিনটি, জেলা পরিষদ ও ময়মনসিংহ সদর উপজেলা দুটি করে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, বর্ডার গার্ড বাংলাদেশ ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি একটি করে প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হয়েছে ৫৭০ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code