Main Menu

ওসমানীনগরে স্কুলছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে দিপা রানী সিংহ (১৪) নামের অষ্টম শ্রেণির ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দিপার কথিত প্রেমিক ইমনকে আটক করেছে পুলিশ। ইমন বালাগঞ্জ উপজেলার মধ্যবাজারের প্রান্ত বস্ত্রালয়ের কর্মচারী।

Manual3 Ad Code

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন।

এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে উপজেলার তাজপুর বাজারে স্কুল রোডে তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের নির্মাণাধীন একতলা ভবনের ছাদে লাশটি পাওয়া যায়।

নিহত দিপা কুমিল্লা জেলার বরুড়া থানার তলা গ্রামের পীযুষ সিংহের মেয়ে ও তাজপুর মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে তার পরিবারের সাথে দীর্ঘ দুই বছর ধরে তাজপুরের স্কুল রোডের দুলিয়ারবন্দ এলাকায় চেয়ারম্যান ঝলকের মালিকানাধীন বহুতল ভবনের চতুর্থ তলায় বসবাস করে আসছিল।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাতের খাবের খেয়ে পিতা পীযুষ সিংহের সাথে একই কক্ষে ঘুমিয়ে পড়ে দিপা সিংহ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পিতা পীযুষ ঘুম থেকে জেগে দেখেন মেয়ে পাশে নেই। ঘরের সদরদরজা ও কলাবসিপল গেট খোলা দেখেন এবং মা ও বড় ভাইয়ের মোবাইল ও ঘরের চাবি নির্দিষ্ট স্থানে নেই।তিনি টের পান পোশাক বদল করে নতুন জামা পরে দিপা কোথাও চলে গেছে। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর একই ভবনের পাশের একতলা নির্মাণাধীন একটি ভবনে দিপার রক্তাক্ত লাশ খুঁজে পায় তার পরিবার। পরিবারের লোকজন দিপাকে উদ্ধার করে স্থানীয় প্যারাডাইস মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরহল শেষ করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার লাশের ময়না তদন্ত হবে।

ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন জানান, লাশের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন, পিটের কিছু অংশ থেতলানো। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যকাণ্ড। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইমনসহ কয়েকজনকে জিজ্ঞাসাবেদর জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে- গত কয়েকদিন ধরে দিপা সিংহ প্রতিদিন বিদ্যালয়ে যাবার কথা বলে বাসা থেকে বের হলেও প্রায় দিন বিদ্যালয় ফাঁকি দিয়ে সহপাঠীদের নিয়ে তার প্রেমিক ইমনের সাথে দেখা করতে যেতো। বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই মাসে বেশীর ভাগ দিনই সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। চলতি মার্চ মাসে মাত্র এক দিন বিদ্যালয়ে উপস্থিত ছিল দিপা।

নিহত দিপার মামী বিথিকা দে জানান, এক সপ্তাহ পূর্বে দিপাদের বাসা থেকে আমার স্মার্ট ফোনটি খোয়া যায়। এসময় পরিবার জানতে পারে- ইমন নামের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে দিপা। একাধিকবার দিপা বালাগঞ্জে গিয়ে ইমনের সাথে দেখা করেছে। এছাড়াও বালাগঞ্জের আরেকটি ছেলেও নাকি দিপাকে পছন্দ করে। এ নিয়ে ইমন ও সেই ছেলেটির মধ্যে দিপাকে নিয়ে ঝগড়াও হয়েছে।

Manual1 Ad Code

দিপার মা শিল্পী রানী সিংহ জানান, দিপা মারা যাবার পর জানতে পারি- দিপার সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার জানতে পারি- আমাদের দিপা স্কুলে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। কেন সে এমন করছে- দিপাকে এমন প্রশ্ন করে কিছু জানতে পারিনি।সে স্বাভাবিক ছিল। আমার মেয়েকে কে বা কারা হত্যা করেছে এটা পরিষ্কার। আমি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শান্তি চাই।

অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। আশা করছি- শীঘ্রই বিস্তারিত জানা যাবে।

Manual3 Ad Code

এদিকে, ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআইয়ের পুলিশ সুপার খালেদুজ্জামান, ক্রাইমসিনের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম মিয়া, অতিরিক্তি পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) আশরাফুজ্জামান, ডিবির ওসি ইখতিয়ার উদ্দিন এবং ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন ও সিআইডি টিমের সদস্যরা।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code