Main Menu

আওয়ামীলীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে: মীর্জা ফখরুল

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না। তাদের একটাও ভালো কাজ নেই, তারা এই দেশের সমাজকে পুরোপুরি বিভক্ত করে ফেলেছে এবং একটা দূষিত সমাজে পরিণত করেছে।

তিনি বলেন, ১৯৭২ সালে এদেশের মানুষ যে সংবিধান রচনা করেছিলেন সেটাকে বারবার কাটাছেঁড়া করে অকার্যকর একটা সংবিধান করেছে। বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি নষ্ট করে দেয়া হয়েছে। তারা যখনই সুযোগ পেয়েছে সংবিধানকে ধ্বংস করেছে।

Manual4 Ad Code

শুক্রবার (১০ মার্চ) দুপুরে সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

এসময় তিনি বলেন, আওয়ামী নিজেদের স্বার্থে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে, শিক্ষাব্যবস্থা ধ্বংস করে ফেলেছে।

Manual7 Ad Code

মির্জা ফখরুল বলেন, দেশে আজ ভয়াবহ নির্যাতন নিপীড়ন চলছে। আমাদের আন্দোলন শুরু হয়েছে গত আগস্ট থেকে। এপর্যন্ত ১৭ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন। জীবিত সকল নেতাকর্মী মামলার আসামি।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আবদুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল আরো বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হয়েছে। বিদ্যুৎ সেক্টরে লুট হচ্ছে। আদানির সাথে চুক্তিতে দেড়লক্ষ কোটি টাকা লোকসান হবে। চুক্তির ফলে বিদ্যুতের দাম দ্বিগুণ হবে।

Manual3 Ad Code

তিনি বলেন, ৭০ টাকা মোটা চাল, মিহি চাল ১৭০ টাকা, ডিমের দাম ৩/৪ গুন বেড়েছে। জনগনের নাভিশ্বাস উঠেছে। অথচ সরকার মুখে বাগাড়ম্বর করছে। তারা নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিয়েছে।

সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম এ জাহিদ, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী, সিসিক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডের ১ হাজার ৯১৭ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচন করবেন। মহানগরের নেতৃত্বে আসতে সম্মেলনে তিন পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।

এরআগে সকাল সাড়ে ১০টায় সিলেট নগরের রেজিস্ট্রারী মাঠে মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জাতীয় নেতৃবৃন্দ সভামঞ্চে উপস্থিত হন।

বেলা ১২টায় প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

দলীয় সূত্র জানায়, ২০১৬ সালের ৭ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম নির্বাচিত হয়েছিলেন।

তবে ২০১৮ সালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হন সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এবার নির্বাচনে প্রার্থী হলেও দলীয় চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

এছাড়া ২০২১ সালের সেপ্টেম্বরে আব্দুল কাইয়ুম জালালী পংকিকে আহ্বায়ক ও মিফতাহ সিদ্দিকীকে সদস্য সচিব করে ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি প্রায় ১৭ মাস পর কাউন্সিলের আয়োজন করল।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code