Main Menu

সিলেটের কল্লোগ্রামে ৩দিনব্যাপী ইজতেমা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কল্লোগ্রামে ৩দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) ফজর নামাজের পরপরই আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ওই ইজতেমা।

ইজতেমার মুরুব্বি মো. মাহমুদ জানান, কল্লোগ্রামের মারকাজ মসজিদ কেন্দ্রে ইজতেমা আয়োজনের জন্যে গত প্রায় এক সপ্তাহ ধরে প্রস্তুতি চলছিল। গত বুধবার প্রস্তুতি শেষ হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা।

তিনি জানান, ইজতেমাস্থলে ইতোমধ্যে কয়েক হাজার মুসুল্লির সমাগম ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১২টি জামাত এসেছে। যার মধ্যে অন্যতম দেশগুলো হচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

মোহাম্মদ মাহমুদ মিয়া জানান শনিবারে (১১ মার্চ) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

Share





Related News

Comments are Closed