সিলেট নগরীতে ৩দিন ধরে প্রবাসীর স্ত্রী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর গোয়াইপাড়া থেকে দুই সন্তানের জননী সেলিনা আক্তার তুলি (৪৩) নামের এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার ননদ কোহিনুর বাদি হয়ে সিলেট বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত সোমবার (৬ মার্চ) সকালে মল্লিকা ৪৪/২ গোয়াইপাড়া আবাসিক এলাকার বাসা থেকে কাউকে কিছু না বলে দুই সন্তানকে রেখে বের হন তুলি। তার পর থেকেই নিখোঁজ তিনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রাতে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, জিডির কপি হাতে পেয়েছি। গৃহবধূর স্বজনদের সাথে কথা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি স্বামীর সাথে অভিমান করে ঘর থেকে চলে গেছেন। তার সন্ধান পেতে কাজ করছে পুলিশ।
Related News
সিলেটে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকাRead More
শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী
বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালি হিন্দু সম্প্র্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার মহাষষ্ঠীর মধ্যRead More



Comments are Closed