গোলাপগঞ্জে তেলবাহী লড়ি থেকে সহকারীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে তেলবাহী লড়ির ট্যাংকির ভেতর থেকে সামছুল ইসলাম কুদ্দুস (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই লড়ির চালকের সহকারী ছিলেন বলে জানা গেছে।
বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত সামছুল ইসলাম কুদ্দুস গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল লফিকের ছেলে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার শবে বরাতের রাতে ডিউটি শেষ করে আর বাড়িতে যাননি সামছুল ইসলাম কুদ্দুস। তখন বাড়ির লোকজন ও গাড়ির চালক তার খোঁজ করছিলেন। পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে গাড়ির চালক গাড়ির পাশে গিয়ে সামছুল ইসলাম কুদ্দুসের মুঠোফোনে কল দিলে রিং টোনের শব্দ শুনতে পান। তখন গাড়ির উপরে উঠে চালক দেখতে পান ট্যাংকির ঢাকনা খোলা ও ট্যাংকির ভেতরে সামছুল ইসলাম কুদ্দুসের লাশ পড়ে আছে।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সকাল সাড়ে ৭টার দিকে গাড়ির ট্যাংকির ভেতর থেকে সামছুল ইসলাম কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ট্যাংকির ভেতরে ঢুকে গ্যাসের বিষক্রিয়ার কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ট্যাংকির ভেতরে ঢুকে গ্যাসের বিষক্রিয়ার কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিষয়টি পুরোপুরি জানা যাবে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed