জকিগঞ্জে ফুলতলি ছাহেব বাড়ির পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ (রাহ.)-এর বাড়ির পুকুর থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সালমান আহমদ তায়েফ (১১) নামের ওই শিশু মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইন্দানগর গ্রামের মৃত মো. আফতাব আলীর ছেলে। সে ছাহেব বাড়ির মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিলো।
মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।
তিনি জানান, তায়েফ গত ৫ মার্চ নিখোঁজ হয় এ মর্মে সোমবার (৬ মার্চ) থানায় একটি জিডি করেন মাদরাসা কর্তৃপক্ষ। পরে আজ দুপুরে কর্তৃপক্ষ থানায় খবর দেন তায়েফের মরদেহ ছাহেব বাড়ির পুকুরে ভেসে উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বিকাল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে।
ওসি মো. মোশাররফ হোসেন জানান, তায়েফের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে ময়না তদন্ত হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি আরো বলেন, এখনো পানি অনেকটা ঠান্ডা। তাই পানিতে পড়ে মারা গেলে কারও লাশ ভেসে উঠতে ২-৩ দিন সময়ও লাগতে পারে। এ মৃত্যু রহস্যজনক নয়।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed