Main Menu

দেশের কয়েকটি জেলায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Manual8 Ad Code

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Manual2 Ad Code

পরবর্তী ৭২ ঘণ্টায় আহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।

Manual2 Ad Code

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে- সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Manual3 Ad Code

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে- পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

কুয়াশার বিষয়ে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code