Main Menu

আশুলিয়ায় জালনোটসহ এক ব্যক্তি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ জালনোটসহ প্রস্তুতকারী চক্রের মূলহোতা মোঃ মোফাজ্জল হোসেন (৪০)কে ঢাকার আশুলিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সোমবার (৬ ফেব্রয়ারী) সন্ধ্যে ৭টার দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মোফাজ্জল হোসেন বগুড়া সদর থানার ছোট বেলাইল এলাকার মোঃ আব্দুল হাকিম এর পুত্র।

এসময় তার কাছ থেকে ৮৭টি এক হাজার টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, ধৃত আসামী একটি সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে তা প্রতারনা মূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যাবসায়ীদেরকে জালনোট প্রদান করে বিভিন্ন মালামাল ক্রয়সহ নানাবিধ লেনদেন করে প্রতারনা করে আসছে বলে স্বীকার করে। এসকল প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed