সিলেটে মিছিল থেকে ফেরার পথে শিবিরের ৮ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে মিছিল থেকে ফেরার পথে ছাত্র শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরের তালতলা এলাকার সুরমা মার্কেটের সামনে থেকে ধাওয়া করে তাদের আটক করা হয়।
একটি মিছিল শেষে তারা নগরীর দক্ষিণ সুরমা থেকে কিনব্রিজ হয়ে উত্তর সুরমায় ফিরছিলেন।
আটকৃতরা হলো- কোম্পানীগঞ্জের হাদারপাড়ের আব্দুল রশিদের ছেলে এইচএসসি পড়ুয়া ফোরকান আহমদ, কোম্পানীগঞ্জের কুলাসাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শাহপরান মাদরাসার হিফজ বিভাগের ছাত্র নাঈম সিদ্দিকী, গোয়াইনঘাটের সুন্দরগাঁও এলাকার তাহির রহমানের ছেলে ও দক্ষিণ সুরমা সরকারি কলেজের বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র ইয়াসিন আহমদ, কোম্পানীগঞ্জের বাঘারপাড় এলাকার তেরাব আলীর ছেলে ও সিলেট সরকারি আলিয়া মাদরাসার ফাজিলের শিক্ষার্থী আবু সুফিয়ান সোহাগ, কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম বাঘারপাড়ের আব্দুল আল নাসিরের ছেলে ও কাঠাল বাড়ি চৌমুহনী আলিয়া মাদরাসার দাখিলের শিক্ষার্থী মদিনাতুল মনোয়ার, একই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘারপাড় জান্ডাকুল এলাকার মো: আশিকুর রহমানের ছেলে হাবিবুর রহমান, ছাতক উপজেলার মৌবাগী এলাকার মো. আব্দুল গফুরের ছেলে ও কোম্পানীগঞ্জ চৌমুহনী বাজার মুরাদ আলী হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ ও গোয়াইনঘাটের সুন্দরগাঁও এলাকার তাজ উদ্দিনের ছেলে ও প্রিঙ্গাগুল দাখিল মাদরাসার শিক্ষার্থী মো. হাসান আহমদ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, নগরের দক্ষিণ সুরমার বাবনা এলাকায় ছাত্র শিবির নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করে জানতে পারি। মিছিল শেষে কয়েকজন কীনব্রিজ দিয়ে উত্তর সুরমায় আসার পরপরই ধাওয়া করে ৮ জনকে আটক করতে সক্ষম হই। সবাই শিবির কর্মী কি না যাচাই করা হচ্ছে। মামলা দায়েরপূর্বক আটক শিবিরকর্মীদের আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, ছাত্র শিবির নেতাকর্মীরা সোমবার সকালে নগরের শাহী ঈদগাহ এলাকায় আরেকটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি প্রায় ১৭ মিনিট সড়কে অবস্থান করে। পরবর্তীতে তারা ইলেক্ট্রিক সাপ্লাই নূরে আলা কমিউনিটি সেন্টারের বিপরীতে কাহির মিয়ার গলির সামনে পথসভার পর ওই স্থান ত্যাগ করে বলে জানান স্থানীয়রা।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed