বুধ ও বৃহস্পতিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বুধবার ও বৃহস্পতিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিউবো, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, রাজবাড়ি ও বোরহানউদ্দিন এলাকার দুটি ১১ কেভি ফিডারের মেরামত ও সংরক্ষণ কাজ এবং রাইট অফ ওয়ে বরাবরে গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বুধবার ও বৃহস্পতিবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) নগরীর রায়নগর, রাজবাড়ি, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, আগপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আর পরদিন বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কুশিঘাট, মুরাদপুর, মুক্তিরচক, মিরেরচক, পীরেরচক, সোনাপুর, নয়াবস্তি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed