শায়েস্তাগঞ্জে ট্রাক্টরের চাপায় পথচারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক্টরের চাপায় হান্নান মিয়া (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স সার্ভিস ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার সঙ্গে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আরিফউজ্জামান আরিফ বলেন, খবর পেয়ে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছি।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed