শ্রীমঙ্গলে ট্রাক চাপায় নারী নিহত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর উত্তরসুর ভৈরবতলী এলাকায় ট্রাক চাপায় কাজলী বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
নিহতের বাড়ি উপজেলার উত্তর উত্তরসুর এলাকার ভান্ডারী পাড়ায়। এসময় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের আরো তিনজন।
আহতরা হলেন- নিহত কাজলীর মেয়ে পলি বেগম ও তার ৬ মাসের শিশু সন্তান লিমন, আত্মীয় মিলন বেগম।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে উপজেলার ভৈরবথলী এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে শ্রীমঙ্গল শহর থেকে আসা একটি ট্রাক উত্তরসুর ভৈরবথলী এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি হলে তৎক্ষণিক মোটরসাইকেলের চালককে বাঁচাতে গিয়ে ট্রাকটি পথচারীদের চাপা দেয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই কাজলী বেগম নিহত হন। তার সঙ্গে থাকা অন্য তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে পলি বেগম ও তার ছেলে লিমনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের স্বজন আল ইব্রাহীম বলেন, আহত মা ছেলেকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. আমিনুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালককে আটক করা যায়নি।
Related News
কমলগঞ্জে অস্বাভাবিক বিদ্যুৎ বিল; চরম ভোগান্তিতে গ্রাহকরা
Manual8 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের ঘাড়ে চেপেছেRead More
কমলগঞ্জে ছিনতাইয়ের ঘটনার মূল হোতা সেলিম চট্টগ্রামে গ্রেপ্তার
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শাখার পূবালী ব্যাংক থেকে টাকাRead More



Comments are Closed