সিকিমে একাধিক সন্তান নিলে পুরষ্কার
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিকিমে সরকারি নারীকর্মীরা একের বেশি সন্তান জন্ম দিলে তাদের পুরষ্কার দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ভারতের অনেক রাজ্যেই জনবিস্ফোরণ ঘটছে। তবে সিকিমে পরিস্থিতি উল্টো। এজন্য রাজ্যের সরকারি নারীকর্মীরা যদি দুটি বা তার বেশি সন্তানের জন্ম দেন, তাহলে তাদের পুরস্কৃত করা হবে।
নারীদের জন্য বিশেষ এ সুবিধার প্রস্তাব দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাঙ। প্রস্তাব অনুযায়ী, কোনো নারী দ্বিতীয় সন্তানের জন্ম দিলে এক দফা ইনক্রিমেন্ট। তৃতীয় সন্তানের জন্ম হলে আবারও আর্থিক পুরস্কার।
এছাড়া রাজ্যটিতে সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটিও বৃদ্ধি করা হয়েছে। এ অনুযায়ী, সিকিমের সরকারি কর্মীরা এবার থেকে ৩৬৫ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। পাশাপাশি এক মাস করা হয়েছে পিতৃত্বকালীন ছুটির মেয়াদ।
মুখ্যমন্ত্রী তামাংয়ের বলেছেন, রাজ্যের লোকসংখ্যার কথা ভেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কমে যাওয়া ফার্টিলিটি রেট আমাদের বাড়াতেই হবে। তাই বেশি সন্তানের জন্ম দিলে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, এরই মধ্যে যারা একাধিক সন্তানের জন্ম দিয়েছেন, তারাও এই আর্থিক সুবিধা পাবেন। সিকিমের হাসপাতালগুলোতে আইভিএফ সেবা আরও বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এক সন্তানের মা হলে এই আর্থিক সুবিধা পাওয়া যাবে না।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed