ডহর এলাকায় আনজুমানের শীতবস্ত্র বিতরণ
ডেস্ক রিপোর্ট: আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মাওলানা একরামুল হক বলেছেন, সমাজে অবহেলিত হতদরিদ্র মানুষেরা আমাদের আপনজন। তাদের বিপদে আপদে সামর্থ অনুযায়ী আমাদেরকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষ একটু উষ্ণতা খুঁজে পাবে। এতে সামাজিক বন্ধন সুদুঢ় হওয়ার পাশাপাশি ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির প্রশ্বস্ত হবে।
বুধবার (১৮ জানুয়ারী) বিকেলে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে নগরীর ১০নং ওয়ার্ডের ডহর এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তরুণ সমাজসেবী ও ১০নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন ও সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল জলিল, অলিউর রহমান, আব্দুর রাজ্জাক, মামুন আহমদ ও আলমগীর প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে বৃদ্ধ খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলারRead More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed